
অমিত শাহের সঙ্গে বিজিবি মহাপরিচালকের সাক্ষ্যকে ‘গোপন বৈঠক’ বলা ভিত্তিহীন: বিজিবির ব্যাখ্যা
সাম্প্রতিক সময়ে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত কিছু ব্যক্তি ও কয়েকটি সংবাদমাধ্যম বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করছে বলে বিজিবি জানিয়েছে। এসব দাবির মধ্যে বিশেষ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিজিবি মহাপরিচালকের সাক্ষাৎকে ‘‘গোপন বৈঠক’’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে—এই অভিযোগকে বিজিবি সম্পূর্ণ ভিত্তিহীন আর বিভ্রান্তিকর বলেছে এবং প্রয়োজনীয় তথ্য স্পষ্ট করেছে। বিজিবি জানায়, ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে








