বুকে তীব্র ব্যথা অনুভবের কারণে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। এ তথ্য শুক্রবার (১০ জুলাই) দলের মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বগুড়ার নিজ বাসায় হঠাৎ করে তীব্র বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় আনা হয় এবং গুলশানের কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি করা হয়।
পোস্টে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে। একই সঙ্গে দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চাওয়া হয়েছে।












