প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদর্শ শিক্ষক ও গুণগত শিক্ষার অভাবে সমাজে অধঃপতন হচ্ছে এবং মাদকের প্রসার বাড়ছে। শনিবার (১১ জুলাই) রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ নেই বলেই টেকসই শিক্ষা নিশ্চিত হচ্ছে না। শিক্ষক-পেশায় সমর্পণ ও দায়বোধ হারিয়ে যাওায় শিক্ষাব্যবস্থা নিম্নগামী হচ্ছে। প্রাজ্ঞ ও অভিজ্ঞ শিক্ষক না হলে শিক্ষার্থীরা যথাযথভাবে আলোকিত হবে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়ন সরকারোর অন্যতম প্রধান এজেন্ডা হলেও বাস্তবে অনেক জায়গায় স্বার্থান্বেষী ঠিকাদাররা উদ্যোগপ্রণোদিতভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার সরবরাহ করছে। যারা এমনভাবে কাজ করে, তারা মানবতার শত্রু, মন্তব্য করে রিজভী সংশ্লিষ্টদের প্রতি সতর্কতা ও ন্যায়বিচারের আহ্বান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, শুধুমাত্র পাঠ্যবই–ভিত্তিক জ্ঞান দিয়ে হয় না; ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি মানবিকতা, পারিবারিক বন্ধন ও সামাজিক দায়বোধ গড়ে তোলা সমানভাবে জরুরি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিশেষ কমিটির সভাপতি ম. হামিদুর হক মানিক। সভায় বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন প্রমুখ।
সমাপনীর মধ্য দিয়ে বার্ষিক কর্মশালা সফলভাবে শেষ হয় এবং শিক্ষা উন্নয়ন ও মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।












