
বেনজীর ফিরিয়ে আনার জন্য দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফেরাতে এখনো সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের আনুষ্ঠানিক সাড়া মেলেনি—এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় সকল কাগজপত্র ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং দেশের দূতাবাস








