
রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক ভূমিকার দাবি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি ১৮ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের প্যানেলে অংশ নিয়ে বাংলাদেশের দিকনির্দেশনা তুলে ধরেন। বক্তব্যে প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইনের যথাযথ প্রয়োগ এবং লঙ্ঘন ঘটলে কঠোর








