
সব নাগরিক পাবেন ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় জানান, দেশের প্রতিটি নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক ই-হেলথ কার্ড দেওয়া হবে এবং রোগী পরিবহনের দুর্দশা লাঘব করতে জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠন করা হবে। তিনি বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রত্যেক ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা








