ঢাকা | বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মন্ত্রিসভা অনুমোদন করল ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট

মন্ত্রিসভা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে।

আজ সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে শুরু হওয়া বিশেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকটি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা হয় এবং এ সভাতেই সরকারি প্রস্তাবিত বাজেট চূড়ান্ত অনুমোদন পায়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। পরে অর্থমন্ত্রী সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক বাজেট উপস্থাপন করবেন।