
উত্তর-পূর্বাঞ্চলের কয়েক জেলায় বন্যার শঙ্কা
উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকার কয়েক জায়ায় নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভারী থেকে অতি ভারী বর্ষণ হলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই অববাহিকার নদনদীর পানি সামান্য কমেছে, তবে ভোগাই-কংস অববাহিকার নদীগুলোতে পানি বাড়ছে। এখন এসব নদীর পানি সাধারণত প্রাক-মৌসুমি বিপৎসীমার নীচে থাকলেও তীব্র বৃষ্টিপাত অব্যাহত থাকলে দ্রুত বৃদ্ধি








