দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হওয়ায় চলতি বছর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার (২২ জুন) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন ডেঙ্গু রোগী।
নতুন আক্রান্তদের ভৌগোলিক বণ্টন হচ্ছে— বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, চট্টগ্রাম বিভাগ ১৪ জন, ঢাকা বিভাগ ১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২১ জন, খুলনা বিভাগ ১৬ জন, ময়মনসিংহ বিভাগ ১ জন, রাজশাহী বিভাগ ৯ জন, রংপুর বিভাগ ১ জন এবং সিলেট বিভাগ ৩ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন ১২৪ জন রোগী। চলতি বছর এ পর্যন্ত মোট ৪ হাজার ৬৯২ জন আক্রান্ত হাসপাতালে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২২ জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৬২.৬ শতাংশ পুরুষ এবং ৩৭.৪ শতাংশ নারী। সর্বশেষ একজনের মৃত্যু যোগ হওয়ায় চলতি বছরে মোট ডেঙ্গু থেকে মৃতের সংখ্যা হয়েছে ১০।
তথ্যটিতে আরও বলা হয়েছে, তুলনায় ২০২৫ সালে দেশে মোট ১,০২,৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ওই বছরে এ রোগে মারা যান ৪১৩ জন।













