ঢাকা | বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ব্যবসায়ীদের সমস্যা শুনতে মাসিক সভা করবে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যবসা ও বাণিজ্য সহজ করার উদ্দেশ্যে ‘মিট দ্য বিজনেস’ শীর্ষক এক ধারাবাহিক মতবিনিময় সভার আয়োজন করবে। এই সভাগুলো প্রতি মাসের দ্বিতীয় বুধবার আয়োজন করা হবে, যেখানে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীদাররা সরাসরি তাদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মাধ্যমে তারা কাস্টমস, আয়কর ও ভ্যাট সংক্রান্ত মাঠ পর্যায়ের পরিষ্কার সমস্যাগুলো এনবিআর চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের কাছে উপস্থাপন করতে সক্ষম হবেন। এর ফলে এনবিআর তাদের মাঠ পর্যায়ের চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে এবং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবে। আগামী ১০ সেপ্টেম্বর, বুধবার বিকেল ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে এনবিআর এর মাল্টিপারপাস হলরুম (কক্ষ নং ৩০১)-এ। অংশগ্রহণে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধি দের জন্য এনবিআর একটি গুগল ফর্ম সরবরাহ করেছে, যেখানে তাদের নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।