ঢাকা | শুক্রবার | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে। একদল বলে এই দলের লোক আছে, আরেক দল বলে অন্য দলের লোক আছে। এর মানে হলো, যেহেতু সব দলই অন্য দলের বিরুদ্ধে অভিযোগ করছে, সেটি আমাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার প্রমাণ। বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল আরও বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তারা বলেছে অন্তর্বর্তী সরকারের ভূমিকায় তত্ত্বাবধায়ক সরকার চাই। আমরা তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে উৎসাহিত করেছি এবং এ বিষয়ে তাদের নিশ্চয়তা দেয়া হয়েছে। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও মধ্যে মতবিরোধ থাকায় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে জুলাই মাসের সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলে এই সন্দেহ কেটে যাবে।