ঢাকা | মঙ্গলবার | ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তারেক রহমান বললেন ভবিষ্যত বিএনপি কীভাবে হবে

বিএনপির নেতা তারেক রহমান ভবিষ্যত বিএনপি কেমন হবে সে সম্পর্কে বিশদভাবে বলেন, আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গর্ববোধ করি। প্রথমটি হলো বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিকাশ, এবং দ্বিতীয়টি হলো প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। তিনি বলেন, এই দুটিই বিএনপি প্রতিষ্ঠার আগে থেকেই শুরু হয়। বিশেষ করে গার্মেন্টস শিল্পের প্রসার বিএনপির শাসনামল থেকেই শুরু হয়েছে। ১৯৭৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলেন। মঙ্গলবার ভোর ৯টায় বিবিসি বাংলার সরাসরি সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায়, যখন সব দল নিষিদ্ধ করে বাকশাল গঠন করা হয়েছিলো। পরে বিএনপি ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে। তিনি বলেন, বিএনপি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য কর্মপরিকল্পনা তৈরি করবে। তাদের মূল লক্ষ্য হবে গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তিতে প্রতিষ্ঠা করা।

অন্তর্বর্তী সরকার নিয়ে অনেক আগে থেকেই তারেক রহমান প্রশ্ন তুলেছিলেন, কেন তিনি এই প্রশ্ন করেছিলেন তার কারণ ব্যাখ্যা করে বলেন, তখন তারা নির্বাচনের জন্য কোনও সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেনি। ফলে অনেকের মনে এই সন্দেহ জেগেছিল। তারপর ড. ইউনূস মোটামুটিভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় সেই শঙ্কা কিছুটা কেটে যায়।