
জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) বাংলাদেশ ও নেপালের জন্য এলডিসি (স্বল্পোন্নত দেশের) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি সময় বাড়ানোর সুপারিশ করেছে। গত ২১ জুলাই নিউইয়র্কে ইকোসকের বৈঠকে সদস্যরাষ্ট্ররা সর্বসম্মতিক্রমে এ সুপারিশ গ্রহণ করেন। ইকোসকের আলোচনা কালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী দুই দেশের পক্ষে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার বক্তব্য ছিল, টেকসই








