
হাম টিকাদানে গাফিলতি ধরা গেলে কঠোর ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রী
হামের টিকাদানে কোনো গাফিলতি বা দায়িত্বে অবহেলার বিষয় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, টিকা সংগ্রহ ও বিতরণ প্রক্রিয়ায় কোনো পরিবর্তনের ফলে টিকাদানে নেতিবাচক প্রভাব পড়েছে কি না তা গভীরভাবে যাচাই করা হবে। বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের








