
শাহরাস্তিতে সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
চাঁদপুরের শাহরাস্তিতে সমাবেশস্থল পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে ‘খোদ খাল’ পুনর্খননের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন তিনি। সকাল ৮টার পর সড়কপথে ঢাকার বাসভবন থেকে রওনা দিয়ে তারেক রহমান একাধিক উন্নয়ন অনুষ্ঠান ও পথসভায় অংশ নেন। দুপুর ১টা ২০ মিনিটে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে অনুষ্ঠিত পথসভায় নেতৃত্ব দেন তিনি।








