
স্বাস্থ্যসেবা সুবিধা নয়, মৌলিক অধিকার: ডা. জুবাইদা
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়—এটি মানুষের মৌলিক অধিকার। তিনি বলেন, কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তিবাসীর জন্য মানসম্মত ও সমানভাবে সেবা পৌঁছে দেওয়া তাদের নৈতিক দায়িত্ব। মঙ্গলবার (৫ জুন) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে “স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আলোচনায় তিনি বাংলাদেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিনের অবহেলার শিকার এবং








