ঢাকা | সোমবার | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মে ৪, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সোমবার (৪ মে) সকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎকালে প্রণয় ভার্মা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে দুই দেশের সম্পর্ক উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তারা চলমান দ্বিপাক্ষিক অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন এবং নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে দুদেশের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। হাইকমিশনার অভিপ্রায় জানিয়েছেন যে, ভারতের পক্ষ থেকে

বন্ধ বস্ত্র ও পাট কারখানা পুনরুজ্জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (৪ মে) সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তরে বস্ত্র ও পাট খাতের বন্ধ কল-কারখানার বর্তমান পরিস্থিতি ও পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত বৈঠক করেছেন। সকালবেলায় অনুষ্ঠিত এই বৈঠকে খাতটির আর্থিক চ্যালেঞ্জ, অবকাঠামোগত সমস্যা এবং পুনরুজ্জীবনের বাস্তবসম্মত উপায়গুলো নিয়ে ঘনিষ্ঠ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন) মাহমুদ জানান, বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং

ময়মনসিংহের ছয়বার নির্বাচিত সাবেক এমপি অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ার ছয়বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও আইনজীবী অ্যাডভোকেট মোসলেম উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মরহুম স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে তিনি ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রাক্তন

দেশে এখনও মানসম্মত ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রিজভী

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে শ্রমিকদের স্বার্থ রক্ষায় একগুচ্ছ প্রস্তাবনা উপস্থাপন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে নানাভাবে ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হলেও একটি স্ট্যান্ডার্ড, জাতীয় মানসম্মত ন্যূনতম মজুরি এখনও প্রতিষ্ঠিত হয়নি। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে সমাবেশে

আসামে বিধানসভা নির্বাচন: বিজেপি নিরঙ্কুশ জয়ের পথে

ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রাথমিক প্রবণতায় বড় ব্যবধানে এগিয়ে আছে। সোমবার সকাল ৮টায় গণনা শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্রে ধারাবাহিক লিড ধরে রেখেছে জোটটি। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত রাজ্যের মোট ১২৬ টি আসনের মধ্যে ৯৬টিতেই এগিয়ে আছে বিজেপি ও তার মিত্র

তামিলনাড়ুতে অভিষেকেই থালাপতি বিজয়ের চমক

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের গণনা শুরু হওয়ার পরই বড় চমক দিয়েছে অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়ের নতুন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। সোমবার সকাল ১০টা পর্যন্ত প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী টিভিকে ৮৪টি আসনে এগিয়ে রয়েছে — যা রাজ্যের রাজনৈতিক ম্যাপকে পুরোপুরি পাল্টিয়ে দিতে পারে এমন ইঙ্গিত দিচ্ছে। এ সময় ক্ষমতাসীন দ্রাবিড় মুনেত্র কাজাগাম (ডিএমকে), যার নেতৃত্বে এম কে স্ট্যালিন আছেন, আপাতত ৫৪টি

১৮ প্রতিষ্ঠানকে ৬ হাজার ৩৭৭ টন কাঁচা পাট রপ্তানির অনুমতি

বাণিজ্য মন্ত্রণালয় দেশীয় ১৮টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৩৭৭ টন কাঁচা পাট বিদেশে রপ্তানি করার অনুমতি দিয়েছে। অনুমোদিত রপ্তানির একটি বড় অংশ এবার ভারতের বাজারেই যাবে বলে জানানো হয়েছে। মন্ত্রণালয় সম্প্রতি প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ে এই রপ্তানি কার্যক্রম শুরু করার জন্য আনুষ্ঠানিক একটি চিঠি পাঠিয়েছে। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়কালে গত সেপ্টেম্বর থেকে কাঁচা পাট রপ্তানির ক্ষেত্রে সরকারের

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে লিটারে ২ পয়সার সামান্য বাড়তি

সরকার মে মাসের জন্য গ্যাসের দাম স্থির রাখার সিদ্ধান্ত নিয়েছে; তবে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের মূল্য সামান্য বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার এক সংবাদ সম্মেলনে নতুন মূল্য তালিকা প্রকাশ করে জানায়, ঘরোয়া ব্যবহারের ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আগের মাসের মতোই ১,৯৪০ টাকা রাখা হয়েছে। বিইআরসি জানিয়েছে, এই দাম ৩ মে রোববার সন্ধ্যা থেকেই সারাদেশে কার্যকর হবে। কমিশন প্রতি

রক্তাক্ত সড়ক: একদিনে ঝরে গেল ১২ প্রাণ

একই দিনে দেশের বিভিন্ন পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি ঘটেছে। সবশেষ সিলেটে তেলিবাজারে পাশবহনকারী ট্রাক ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১২ জণ। ওই দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে ছিলেন এক স্বামী—যার সঙ্গে স্ত্রী একসঙ্গে কাজে যাচ্ছিলেন—এবং আহত স্ত্রী এখন হাসপাতালে চিকিৎসাধীন। দম্পতি দুজন সকালে চার শিশুকে ঘরে রেখে কর্মস্থলের উদ্দেশে বের হন। পথে

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে জেটি ও টার্মিনাল নির্মাণকাজ শুরু

দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজারের মহেশখালীতে দেশের প্রথম মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (৩ মে) থেকে বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো—জেটি ও টার্মিনাল নির্মাণের বড় কাজ মাঠপর্যায়ে শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি বলেন, ঠিকাদার কোম্পানির সঙ্গে চুক্তি সই হওয়ার এক বছর পরে কাজ শুরু হওয়া প্রকল্পের জন্য এক