
৫ জেলায় বন্যার আশঙ্কা, চার নদী বিপৎসীমার ওপর
দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় ভারি থেকে অতিভারি বর্ষণের কারণে বড় ধরনের বন্যার আশঙ্কা বেড়েছে। ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নভূমি প্লাবিত হয়ে বন্যার প্রারম্ভিক চিত্র দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বৃষ্টির ধারা অব্যাহত থাকায় সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলেও দ্রুত পানি বাড়ছে এবং যে কোনও মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আবহাওয়া অনুকূলে না থাকায়








