
পহেলা বৈশাখে ধর্ম-বর্ণ বিভেদের কোনো স্থান নেই: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পহেলা বৈশাখের উৎসবকে ধর্ম, বর্ণ বা কোনো প্রকার বিভেদের ছায়ায় ঢাকা যাবে না। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, পহেলা বৈশাখ মূলত আনন্দ ও ঐক্যের উৎসব; এই আনন্দের মধ্যে ভেদাভেদ থাকার কোনো সুযোগ নেই। এটি শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা








