
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ের জন্য বিশেষ কমিটি গঠন
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। রোববার সংসদ অধিবেশন শুরুর পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ওই অধ্যাদেশগুলোকে বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। প্রস্তাবটি কণ্ঠভোটে অনুমোদিত হয়। সংসদ কার্যকর না থাকা অবস্থায় এসব অধ্যাদেশ সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের অধীনে জারি করা হয়েছিল। সংবিধান অনুযায়ী যে কোনো অধ্যাদেশ








