
এটি শুধু ক্ষমতা হস্তান্তর নয় — গণতন্ত্রের নতুন অভিযাত্রা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের একটি প্রক্রিয়া নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা এবং নতুন বাংলাদেশের জন্ম। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি স্মরণ করান, চব্বিশের জুলাইয়ে দেশের মানুষ এক অনন্য গণঅভ্যুত্থানে রাস্তায় দাঁড়িয়ে তাদের মুক্তি, মর্যাদা ও আশা-আকাঙ্ক্ষার জোরালো দাবি জানিয়েছিল। সে সময় দেশটি








