
নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা: ঈদের দিনে উদ্বোধন
দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স এবার নারায়ণগঞ্জে তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে। প্রতিষ্ঠান জানিয়েছে, আসন্ন ঈদুল ফিতরের দিনে শহরের জালকুঁড়ি এলাকায় অবস্থিত সীমান্ত টাওয়ারে আনুষ্ঠানিকভাবে নতুন শাখার উদ্বোধন করা হবে। নতুন শাখাটি আধুনিক সুযোগ-সুবিধা ও সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি। এখানে মোট তিনটি হল রাখা হয়েছে—দুটি বড় হলে প্রতিটিতে ১৭৮টি করে আসন এবং ছোট হলে ৭৫টি আসন। উন্নত সাউন্ড সিস্টেম, নান্দনিক অভ্যন্তরীণ








