ঢাকা | মঙ্গলবার | ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বরগুনায় চীফ হুইপ নূরুল ইসলাম মনি–এর সঙ্গে রাজনৈতিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বরগুনা-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি সম্প্রতি বরগুনায় এক গুরুত্বপূর্ণ ও সৌজন্যপূর্ন সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যা এলাকার রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যত দিক নিয়ে আলোচনা করার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুহিবুল্লাহ হারুন, সাবেক জেলা আমির মাওলানা আবু জাফর মুহাম্মদ ছালেহ, জেলা সেক্রেটারি মুহাম্মদ মামুন, জেলা নায়েবে আমির মাওলানা এস.এম. আফজালুর রহমান, উপজেলা আমীর হাফেজ মাওলানা মুহাম্মদ মাসুদুল আলম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ হাসিবুর রহমান, বরগুনা জেলার ইসলামী আন্দোলনের সভাপতির মুফতি মিজানুর রহমান কাসেমী এবং বরগুনা-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য মোঃ অলি উল্লাহ নোমান।

সাক্ষাতকালে চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বর্তমান সময়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার জনগণের সরকারে রূপান্তরিত হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য এই সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যমতের ভিত্তি স্থাপন করা দেশের সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। দেশের উন্নয়ন, সামাজিক সংহতি ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা আবশ্যক।

সাক্ষাৎ শেষে উপস্থিত নেতৃবৃন্দ এই সংলাপকে দেশের গণতান্ত্রিক চর্চা এবং রাজনৈতিক সমঝোতার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করেন। তারা উল্লেখ করেন, আগামী দিনে দেশের অখণ্ডতা ও সামজিক শান্তি নিশ্চিত করতে সকল দলকে একসাথে কাজ করতে হবে। এই সাক্ষাতটি স্থানীয় গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংলাপের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।