ঢাকা | শনিবার | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

সোনারগাঁয়ে যুবদলের ইফতার মাহফিল ও আলোচনা সভা

সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় বারদী খেলার মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহসভাপতি আল মুজাহিদ মল্লিক, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক মোতালেব হোসেন। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসমিন নোবেল, আশরাফ মোল্লা ও উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক করিম রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বিএনপি, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।