ঢাকা | সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বোয়ালখালীতে প্রবাসীর স্ত্রীর বিষপানে মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে এক গৃহবধূর বিষ পানে মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূর নাম তানজু আক্তার (২৭) এবং তিনি করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা গ্রামের প্রবাসী মো. নুরুন্নবীর স্ত্রী।

স্থানীয়রা জানিয়েছেন, তানজু আক্তার স্বামী মো. নুরুন্নবী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করেন। বুধবার রাতে তিনি প্রবাস থেকে ফোনে না দেখায় তার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হন পরিবারের সদস্যরা। এরপর পাশের বাড়ির এক বয়স্ক মহিলাকে খবর দেন তার স্ত্রী কল ধরছে না, ঘরে গিয়ে খবর নিতে। ওই মহিলাসহ প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও তানজুর কোনও সাড়া পাওয়ার সম্ভব হয়নি। শেষে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তানজুকে দেখেন, তিনি বিষপান করে অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. লুৎফুর রহমান জানান, খবর পেয়ে গৃহবধূর মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।