ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

রামপাল পাওয়ার প্ল্যান্ট নির্মাণে জনগণের মতামত নেয়া হয়নি: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি হওয়া রামপাল পাওয়ার প্ল্যান্টের জন্য জনগণের মতামত নেওয়া হয়নি। এই প্রকল্পের পরিকল্পনা সময় বন মন্ত্রণালয়ের চাপ পরার কারণে বনভূমি ছাড়তেও বাধ্য করা হয়েছে। রোববার সকালে রাজধানীর গুলশানে হোটেল লেক ক্যাসলে অনুষ্ঠিত রিজনাল ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং অ্যালায়েন্সের কনফারেন্সে তিনি এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, গত দশকে ঋণ, মুদ্রাস্ফীতি ও ভুল বিনিয়োগের কারণে জনগণের কাঁধে দুর্ভোগ চাপানো হয়েছে, যা এখনও পুরোপুরি শোধরানো সম্ভব হয়নি। দেশের স্বার্থে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে জনগণের সাথে যথাযথ আলোচনা ও পরামর্শ না নেওয়ায় দেশের নিরাপত্তা, পরিবেশ ও বন পরিবেশ ঝুঁকির মধ্যে পড়েছে।