ঢাকা | শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অ্যাটর্নি জেনারেল: জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান নিশ্চিত করেছেন যে, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী এই সনদটি কার্যকর করা হবে। ঝিনাইদহে জোহান ড্রীম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এই জন্য আইনগত কোনও বাধা নেই বলে তিনি স্পষ্ট মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারে থাকার সময় দেশের সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। তবে, যারা আওয়ামী লীগের নির্দেশে অপরাধ করেননি, তারা আগামীতেও দেশের জন্য কাজ করবেন। আর যারা দলের নির্দেশে অপরাধে জড়িয়ে পড়েছেন, তাদের বিষয়ে সরকার আইনগত সিদ্ধান্ত গ্রহণ করবে।’

এসব কথা জানান তিনি আজ শুক্রবার। এর আগে সকাল ১০টায় ঝিনাইদহের জেলা সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, ঝিনাইদহ সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ খান সুমন, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন এবং জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা। সভাটি সঞ্চালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

সংবাদ সূত্র: বাসস