ঢাকা | মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সহধর্মিণী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য আজ সকালে ঢাকায় থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করেছেন। তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রীকে সঙ্গে নিয়ে সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন, রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তারা আজই সিঙ্গাপুর যাচ্ছেন। তবে, তারা কত দিন সেখানে থাকবেন, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।