ঢাকা | শুক্রবার | ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নত, সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় উন্নতি হচ্ছে; সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে তাকে কেবিনে নেয়া হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ ঢাকার বাসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে চিকিৎসকেরা তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করেছেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, তিনি ধীরে ধীরে সেরে উঠছেন এবং বর্তমানে সীমিতভাবে কথা বলছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।

এদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুরে গেছেন। তিনি সেখানকার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন।

দলের নেতাকর্মীরা দুই সিনিয়র নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন।