ঢাকা | মঙ্গলবার | ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজ সকালে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নের লক্ষ্যে নানা বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী আমিনুল হক চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি অত্যন্ত আগ্রহী এবং তিনি সব ধরনের খেলার উপর সমান গুরুত্ব দিয়ে থাকেন। সম্প্রতি, খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের একটি নতুন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন। শুধু তাই নয়, ভলিবল, আর্চারি, ব্যাডমিন্টন ও শুটিংসহ বিভিন্ন খেলার ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। কোচ ও প্রশিক্ষকদের উন্নত প্রশিক্ষণের জন্যও চীনের সহায়তা চান বাংলাদেশ।

এদিকে, মন্ত্রী চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলার আমন্ত্রণ জানান। সেই সঙ্গে, বাংলাদেশে স্পোর্টস ইনস্টিটিউট ও মোটর বিনিয়োগেরও আগ্রহ প্রকাশ করেন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনের পুরুষ ফুটবল দলের সাথে ফ্রেন্ডলি ম্যাচের বিষয়টি বিবেচনায় আনা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র ও স্পোর্টস শিল্পে বিনিয়োগের আশা প্রকাশ করেন। এ সাক্ষাৎকারে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বিভিন্ন সম্ভাবনার কথা ব্যক্ত করেন।