ঢাকা | বুধবার | ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কেএম শফিউল আলম সুমন

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বৈলগ্রামে সম্প্রতি অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক খলিলুর রহমান ও তাঁর পরিবার। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ওই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে সুমন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ উদ্যোগে খলিলুর রহমানের পরিবারের হাতে নগদ অর্থ এবং ঈদ উপহার তুলে দেন। তিনি জানান, যাতে পরিবারটি অন্তত কিছুটা স্বস্তিতে ঈদ পালন করতে পারে, সেই উদ্দেশ্যে এই সহযোগিতা করা হয়েছে।

এ সময় সুমন বলেন, “মানুষ মানুষের জন্য। কোনো পরিবার বিপদে পড়লে আমাদের সকলে তাদের পাশে দাঁড়ানো উচিত। আমি এই দায়িত্ববোধ থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—এটাই আমার কামনা। মানুষদের সুখ–দুঃখে আমি সবসময় পাশে থাকবো, ইনশাআল্লাহ।”

নগদ ও উপহার উপস্থিত নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়ার সময় নন্দীগ্রাম পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ও ছাত্র বিষয়ক সম্পাদক সানাউল বাকিসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গও ছিলেন। স্থানীয়রা এই উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখাসহ জনপ্রতিনিধিদের আরো সক্রিয় ভূমিকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।