বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বৈলগ্রামে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কৃষক খলিলুর রহমান ও তাঁর পরিবার অনেকে জিনিসপত্র ও বসতঘর হারিয়েছেন এবং অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন।
পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন। শুক্রবার (২০ মার্চ) বিকেলে তিনি নিজ উদ্যোগে জেলা ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে খলিলুর রহমানের পরিবারকে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন, যাতে তারা কিছুটা স্বস্তি নিয়ে ঈদ উদযাপন করতে পারে।
সুমন বলেন, মানুষ মানুষের জন্য, একটি পরিবার যখন বিপদে পড়ে তখন সমাজের সবাইকে তাদের পাশে দাঁড়ানো উচিত। তিনি আশা প্রকাশ করেন যে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং তিনি ভবিষ্যতেও মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন, ইনশাআল্লাহ।
এই সহায়তা ও উপহার বিতরণকালে তাঁর সঙ্গে ছিলেন নন্দীগ্রাম পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্র বিষয়ক সম্পাদক সানাউল বাকী ও স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা এই উদ্যোগকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে মূল্যায়ন করছেন এবং ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। কর্মসূচিটি ক্ষতিগ্রস্থ পরিবারের কষ্ট কিছুটা লাঘব করেছে বলে জানান উপস্থিতরা।













