ঢাকা | বুধবার | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সোনালী ব্যাংক ও জেনারেল বীমার চেয়ারম্যানসহ তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মো. তৌহিদ সামাদ পদত্যাগ করেছেন। তারা দুইজনই সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সূত্র জানায়, উভয়েই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। একই দিনে সোমবার সকালে বাংলাদেশ ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (ইডরা) চেয়ারম্যান আসলাম আলমও তার পদ থেকে পদত্যাগ করেছেন।

অর্থনৈতিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে এ বিষয়ে জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। কর্মকর্তাদের পদত্যাগের কারণ ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে।