শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সারি আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।
ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করা ও সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা দ্রুত কার্যকরভাবে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক সম্পর্ক বাড়ানোর গুরুত্বে একমত হন।
এই ফোনালাপে প্রধানমন্ত্রী তারেক রহমান আনোয়ার ইব্রাহিমের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এগিয়ে নেওয়ার কাজে মালয়েশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দুই নেতার মধ্যে আন্তরিকতার সঙ্গে বন্ধুবান্ধব সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতিও লক্ষ্য করা গেছে।












