যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারক জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের বিক্রয়ে অভাবনীয় বৃদ্ধির ফলে গত বছরে তাদের বার্ষিক নিট মুনাফায় ৪৫ শতাংশের মতো বড় ধরনের বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক আনুষ্ঠানিক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, বৈশ্বিকভাবে উন্নত চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রির সম্প্রসারণ এই শক্তিশালী ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বার্তা সংস্থা এএফপি সংবাদে উল্লেখ করেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারকে কেন্দ্র করে নেওয়া কৌশলটি এই সাফল্যে নির্ধারক প্রভাব ফেলেছে।
অ্যাস্ট্রাজেনেকার আর্থিক বিবরণে বলা হয়েছে, কর পরবর্তী নিট মুনাফা ২০২৪ সালে ৭ বিলিয়ন ডলর থেকে ২০২৫ সালে বেড়ে ১০.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কোম্পানি তাদের প্রতিবেদনে গত দুই বছরের আয় ও লভ্যাংশের তুলনামূলক চিত্রও তুলে ধরেছে, যা সাম্প্রতিক লাভের মাত্রাকে স্পষ্ট করে।
প্রতিষ্ঠান জানিয়েছে যে ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের চাহিদা ক্রমশ বাড়ার পাশাপাশি নতুন বাজারে প্রবেশ এবং বিক্রয় বৃদ্ধিই এই ইতিবাচক আর্থিক পরিবর্তনের পেছনে মূল চালিকাশক্তি।














