
খালেদা জিয়া ও মতিয়া চৌধুরীসহ ৩১ জনের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বর্তমান অধিবেশনে নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম শোকপ্রস্তাবটি উত্থাপন ও সভাপতিত্ব করেন। শোকপ্রস্তাবে বলা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর দেশ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হারিয়েছে। মুসলিম বিশ্বের অন্যতম নারী প্রধানমন্ত্রী ও জাতীয় পর্যায়ের বিকল্প নেতা হিসেবে তাঁর গণতন্ত্র রক্ষায় অবদান








